শ্রীবরদীতে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা

Seba Hot News
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
শ্রীবরদীতে বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা ও র‌্যালি সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী থানা পুলিশ প্রশাসনের আয়োজনে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলমের সভাপতিত্বে থানা চত্বরে অনষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পুলিশ সুপার মো. মেহেদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিশ, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. শাহজান মিয়া। বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আইন শৃঙ্খলা ও বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন শ্রীবরদী আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. সাদ উল্লাহ হোসাইন, শ্রীবরদী সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মো. মুকিব মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, আলহাজ্ব জহুরুল হক মুন্সি বীর প্রতিক বার, কমিউনিটি পুলিশ শ্রীবরদী থানা সভাপতি এডিএ শহিদুল ইসলাম, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান আজহার আলী মাষ্টার, শ্রীবরদী এপিপিআই প্রধান শিক্ষক মোজাফর আলী, সহকারি প্রধান শিক্ষক নিলুফা সুলতানা, মোহনা টিভি’র শেরপুর প্রতিনিধি ও শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, ভায়াডাঙ্গা বাজার জামে মসজিদের ইমাম মৌ মিজানুর রহমান, কাজী আব্দুল হাই, শ্রীবরদী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রফিকুল ইসলাম ও আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের ছাত্রি রুবিনা পারভিন হাসি প্রমূখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top