চাইনিজ রেস্তরাঁর গারলিক চিকেন তৈরি করুন ঘরেই

S M Ashraful Azom
চাইনিজ খেতে গেলে চিকেনের নানা ডিশের সাথে একটি নাম দেখা যায়, তা হল গারলিক চিকেন। চিকেনের তৈরি এই খাবারটির নাম একটু অন্যরকম হলেও, খেতে বেশ দারুণ। যারা চিকেনের একই ধরণের খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তারা এই খাবারটি খেয়ে দেখতে পারেন। আর খাবারটি খাওয়ার জন্য কষ্ট করে রেস্টুরেন্টে যাওয়া লাগবে না। বাসায়ই বানিয়ে নিতে পারেন ‘গারলিক চিকেন’। আসুন জেনে নিই, গারলিক চিকেন বানানোর রেসিপিটি। উপকরণ ২০০ গ্রাম হাড়ছাড়া মাংস ২টি পেঁয়াজ কলির পাতা কুচি ১/২ কাপ চিকেন স্টক ১টা পেঁয়াজ চারকোনা করে ডায়েস সাইজে কাটা ২ টেবিল চামচ লাল মরিচের পেষ্ট ১০/১২ কোয়া রসুন কুচি ২ টেবিল চামচ কর্ণ স্টার্চ ২ টেবিল চামচ টমেটো কেচাপ লবণ স্বাদমতো তেল পদ্ধতি প্রথমে মাংসগুলো একটু বড় করে কেটে ফেলুন। কর্ণ স্টার্চ পানিতে গুলিয়ে রাখুন। এবার একটি প্যানে তেল গরম হয়ে এলে রসূনের কুচি দিয়ে দিন। রসূন কুচি বাদামী হয়ে এলে এতে পেঁয়াজ , চিকেনের টুকরা, এবং লবণ দিয়ে কিছুক্ষণ ভাজুন। তারপর টমেটো কেচাপ, লাল মরিচের পেষ্ট, এবং অল্প কিছু চিকেন স্টক দিয়ে দিন। এবার ভাল করে নাড়ুন। আপনি যদি ঝাল পছন্দ করেন তবে আরও একটু লাল মরিচের পেষ্ট দিয়ে দিতে পারেন। এরপর এতে চিকেন স্টকের বাকি অংশটুকু দিয়ে দিন। আবার কিছুক্ষণ নাড়ুন। ঘন করার জন্য এবার কর্ণ স্টার্চ দিয়ে দিন। কিছুক্ষণ নাড়ুন। সস ঘন হয়ে আসলে পেঁয়াজ কলি পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলুন। ফ্রাইড রাইস বা পোলাও এর সাথে পরিবেশন করুন দারুন মজাদার গারলিক চিকেন। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top