আবহাওয়ার বিরূপভাবের কারণে দিনকে দিন গরমের মাত্রা বেড়েই চলেছে। সেই সাথে রয়েছে কাঠফাটা রোদ। আর আবহাওয়ার এই বিরূপভাবের প্রভাব সবচাইতে বেশী পড়ে ত্বকের উপরেই। যাদের ত্বক একেবারেই রুক্ষ ও শুষ্ক তারা এই সময় খুবই বিপদে পড়ে যান। ত্বকের অবস্থা খারাপের দিকেই যেতে থাকে। এছাড়াও কিছুদিন পরই শীতের আগমন। সে সময় রুক্ষ ত্বক আরও রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। ভাবছেন এই যন্ত্রণা থেকে কীভাবে মুক্তি পাবেন? সমস্যার সমাধান করতে আজকে জেনে স্কিন এক্সপার্টের পরামর্শ, জেনে নিন কীভাবে রুক্ষ ও শুষ্ক ত্বকের কোমলতা ফিরিয়ে এনে ত্বককে রাখবেন দীপ্তিময়। ত্বক সব সময় হাইড্রেট রাখুন স্কিন এক্সপার্ট হুমায়রা আফসারি প্রিয়.কমকে জানান, ‘ত্বক রুক্ষ ও শুষ্ক থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেহে পর্যাপ্ত পরিমাণে পানির অভাব’। ত্বকের কোমলতা ফিরিয়ে আনতে প্রথমেই প্রয়োজন প্রচুর পরিমাণে পানি পান এবং ত্বককে হাইড্রেট করা। ৭/৮ গ্লাস পানি এবং অন্যান্য পানি জাতীয় খাবার ও ফলমূল খাওয়া বাধ্যতামূলক যদি ত্বকের কোমলতা ফিরিয়ে আনতে চান। এছাড়াও হাইড্রেটিং ফেসওয়াস ও ময়েসচারাইজার ব্যবহার করা উচিত নিয়মিত। প্রয়োজনে হাইড্রেটিং ট্রিটমেন্ট করা উচিত ত্বকের অতিরিক্ত রুক্ষতা দূর করতে। ত্বক পরিষ্কার রাখুন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমুতে যাওয়ার আগে খুব ভালো করে ত্বক পরিষ্কার করে নেয়া উচিত। পরিষ্কার ত্বকের অর্থ একেবারেই সমস্যামুক্ত নরম কোমল দীপ্তিময় ত্বক। অবহেলা না করে ডেইলি স্ক্রাবার দিয়ে প্রতিরাতে স্ক্রাব করে নিন ত্বক। যদি স্ক্রাবারের কেমিক্যাল আরও বেশী রুক্ষতা এনে দেয় তাহলে অলিভ অয়েলে সামান্য চিনি মিশিয়ে তা স্ক্রাবের পরিবর্তে ব্যবহার করতে পারেন বলে জানান হুমায়রা আফসারি। ঘরেই পেতে পারেন সমাধান আপনাদের সুবিধার্থে স্কিন এক্সপার্ট হুমায়রা আফসারি ঘরোয়া ফেস প্যাক তৈরির পরামর্শ দিয়ে বলেন, ‘ত্বকের রুক্ষতা একেবারে অতিরিক্ত না হলে ঘরে বসেই সাধারণ রুক্ষ শুষ্ক ত্বকের পরিচর্যা করে ত্বকের কোমলতা ও মসৃণতা ফিরিয়ে আনতে পারেন খুব সহজেই। তবে ত্বক অতিরিক্ত শুষ্ক এবং ঘরোয়া সমাধান কাজে না লাগলে পার্লারে স্কিন এক্সপার্টের পরামর্শে স্কিন ট্রিটমেন্ট করা জরুরী’। চলুন তাহলে স্কিন এক্সপার্টের পরামর্শে জেনে নেয়া যাক রুক্ষ শুষ্ক ত্বকের কোমলতা ফিরিয়ে আনতে ছোট্ট একটি ঘরোয়া সমাধান। যা যা লাগবে – ১ টেবিল চামচ স্বাভাবিক তাপমাত্রার বাটার – ১ চা চামচ মধু – ১/৪ চা চামচ লেবুর রস পদ্ধতি ও ব্যবহারবিধি – সবকটি উপকরণ একটি বাটিতে একসাথে মিশিয়ে মসৃণ ক্রিমই পেস্টের মতো তৈরি করে নিন। – এটি পরিষ্কার ত্বকে ব্রাশের মাধ্যমে সমান পাতলা করে পুরো ত্বকে লাগিয়ে নিন। – ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন এবং তারপর কুসুম গরম পানিতে একটি পাতলা নরম কাপড় ভিজিয়ে ত্বক পরিষ্কার করে নিন ভালো করে। – ত্বক পুরো পরিষ্কার হতে যতোবার ভেজা কাপড় ব্যবহার করা লাগে করে নিন। এরপর শুকনো কাপড় দিয়ে ত্বক শুকিয়ে নিন। স্কিন এক্সপার্ট হুমায়রা বলেন, ‘সপ্তাহে ২/১ বার ব্যবহার করতে পারেন এই প্যাকটি, বাটার এবং মধু খুবই ভালো ময়েসচারাইজিং উপাদান যা ত্বকের রুক্ষতা একেবারেই দূর করে দিতে সক্ষম। তবে এই প্যাকটি ব্যাবহারের আগে অবশ্যই ত্বক স্ক্রাব করে ত্বক পরিষ্কার করে নিতে হবে এবং প্যাকটি বানিয়ে ফ্রিজে রাখা যাবে না’।
রুক্ষ ও শুষ্ক ত্বকের কোমলতা ফিরিয়ে আনতে জেনে নিন স্কিন এক্সপার্টের পরামর্শ
সেপ্টেম্বর ১৭, ২০১৫
ট্যাগস

