কবিতা

G M Fatiul Hafiz Babu
 জীবন টারে
মো. বুলবুল আহাম্মেদ বায়জীদ

শিক্ষা্থী -সাধুরপাড়া নজরুল ইসলাম বিদ্যালয়

 ঘুরব আমি মনের সুখে
সবার আশা বুকে নিয়ে
চলব আমি সবার স্বার্থে
তুলব গড়ে সমাজটারে
সকল মূল্য বিনে।

চলব আমি সুখে দুঃখে
সমাজটারে আকুল করে
থাকব আমি সব মানুষের বুকে
তাদের সাথে মিলে মিশে।

ফুল গাছের ঐ কলি হয়ে
ফটব আমি ফুল বাগানে,
দুলব আমি পূর্ণ মনে
তাদের সুখে ভেসে ভেসে
বাইব আমি তাদের মনের মাঝি হয়ে।

বর্ষা কালের বৃষ্টি হয়ে
ঝড় আমি প্রকৃতির মাঝে।

বসন্তের ঐ কোকিল হয়ে
ডাকব আমি গাছের ডালে
তুলব গড়ে জীবনটারে স্বার্থক করে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top