ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর রেলস্টেশনের কাছে পণ্যবাহী কন্টেইনার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ফলে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ।
রোববার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মাইনুল হক।
মো. মাইনুল হক জানান, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে আটকা পড়েছে।
ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।