পিরোজপুরের কাউখালী উপজেলার ফলইবুনিয়া গ্রামে এক কিশোরী (১৪) ধর্ষিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার ওই কিশোরীর মা বাদী হয়ে ধর্ষক শাহীনসহ (২৫) দুজনকে আসামি করে মামলা করেছেন বলে জানান কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহাঙ্গীর হোসেন। ঘটনার পর থেকে শাহীন পলাতক রয়েছেন বলে জানান তিনি।
কিশোরীকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই কিশোরীর মা সালেহা বেগম জানান, ঈদের পরের দিন শনিবার দুপুর একটার দিকে তার মেয়ে দাদী বাড়ি থেকে ফেরার পথে শাহীন তাকে বাড়িতে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহাঙ্গীর হোসেন জানান, ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহীন ও তার চাচার বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

