আলিয়া ভাট ব্যর্থতাকে ভয় পান। তবে তিনি মনে করেন ব্যর্থতার আশঙ্কাই তাকে সফল হতে পরিশ্রম করার প্রেরণা যুগিয়েছে।
হাইওয়ে, ২ স্টেট, হাম্পটি শর্মা কী দুলহনিয়া-র মতো সিনেমায় নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন পরিচালক মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট। তার মতে সফলতার জন্য ব্যর্থতার আশঙ্কাটা অনেক গুরুত্বপুর্ণ। তিনি বলেছেন, ‘ফল না হওয়ার ভয় তো সব সময়ই থাকে। আমি বলতে পারব না যে, সাফল্য বা ব্যর্থতার ব্যাপারে আমি ভাবি না। সম্ভবত আমি এ ব্যাপারে সব সময়ই ভাবতে থাকি। আর এই কারণেই আরও বেশি পরিশ্রম করার প্রেরণা পাই।
প্রখ্যাত পরিচালক মহেশ ভাট ও অভিনেত্রী সোনি রাজদানের কন্যা আলিয়া মনে করেন, ভবিষ্যতের কথা বেশি চিন্তা করলে বর্তমানের সুন্দর সময়টা হারিয়ে যায় তাঁর কথায়, কঠোর পরিশ্রম ও কাজের প্রতি নিষ্ঠার পাশাপাশি সহকর্মীদের প্রতি সহমর্মিতা ও শ্রদ্ধা এবং ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলিয়ার আগামি সিনেমা ‘শানদার’। তিনি বলেছেন, এই সিনেমায় কাজ করে তাঁর অন্য ধরনের অনুভূতি হয়েছে। আগামী ২২ অক্টোবর এই সিনেমা মুক্তি পাবে। টাইমস অব ইন্ডিয়া

