আইওএস ৯ হ্যাক করতে পারলে ১ মিলিয়ন ডলার পুরস্কার!

S M Ashraful Azom
অ্যাপলের আইফোন বা আইপ্যাডের মতো মোবাইল ডিভাইসের জন্য নতুন অপারেটিং সিস্টেম আইওএস ৯ হ্যাক করার কোনো উপায় বের করতে পারলে পুরস্কার পাওয়া যাবে ১ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৮ কোটি টাকা। মার্কিন প্রতিষ্ঠান জেরোডিয়াম এই ঘোষণা দিয়েছে।
 
তারা জানিয়েছে, আইওএস ৯-এ চালিত আইফোন বা আইপ্যাড হ্যাক করতে পারলে সর্বোচ্চ তিন জন ব্যক্তি বা তিনটি দলের প্রত্যেককে এই পরিমাণ পুরস্কার প্রদান করা হবে। এই পুরস্কার অর্জনের জন্য কোনো ওয়েবপেজ বা টেক্সট মেসেজ ব্যবহার করে আইওএস ৯-এর নিরাপত্তা ব্যবস্থাকে এড়িয়ে গিয়ে আইফোন বা আইপ্যাডে যেকোনো একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিতে হবে। আসছে অক্টোবরের ৩১ তারিখের মধ্যে আইওএস ৯কে ফাঁকি দিতে পারলেই মিলবে ১ মিলিয়ন মার্কিন ডলার।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top