আফগানিস্তানের কুন্দুজ শহরে তালেবানদের ত্রিমুখী হামলা

S M Ashraful Azom
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজ শহরকে দখলে নিতে তিনদিক থেকে হামলা চালাচ্ছে কয়েকশত তালেবান বিদ্রোহী-জঙ্গিরা। বিবিসি রয়টার্সের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, সোমবার সকালে তালেবানরা শহলে প্রবেশ করে বেশ কিছু ভবনে আগুন লাগিয়ে দেয়।

চলতি বছরের গ্রীষ্মকালে তালেবান গোষ্ঠী আফগানিস্তানের যে কয়টি এলাকার দখল নিয়েছিল সেগুলোর অধিকাংশ থেকেই তাদের হটিয়ে দিয়েছে আফগান নিরাপত্তা বাহিনীগুলো। ভোরে হামলা শুরু করে সকালের মাঝামাঝি তালেবান জঙ্গিরা শহরের একপ্রান্ত দিয়ে ভিতরে ঢুকে পড়ে। শহরের দক্ষিণের ২ নম্বর পুলিশ থানা এলাকায় প্রবেশ করে তালেবান সদস্যরা কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া শহরটিতে সরকার পরিচালিত একটি ২০০ শয্যার হাসপাতালেও তাদের প্রবেশ করতে দেখা যায়।

কুন্দুজের শহরতলীর এই এলাকায় তালেবান জঙ্গিদের লক্ষ করে হেলিকপ্টার থেকে সামরিক বাহিনী রকেট নিক্ষেপ করছে বলে জানিয়েছেন পুলিশের একজন মুখপাত্র। ভোর থেকেই শহরের কেন্দ্রস্থল থেকে কামান ও মেশিনগান থেকে গুলি ছোঁড়ার শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সৈয়দ সারওয়ার হুসেইনি নামে পুলিশের ওই মুখপাত্র জানিয়েছেন, "এই মুহূর্তে খানাবাদ, চারধারা এবং ইমাম সাহেব- শহরের প্রধান প্রবেশ পথের এই এলাকাগুলোতে প্রচণ্ড লড়াই চলছে।"

শেষ খবর পাওয়া পর্যন্ত লড়াইয়ে ২০ তালেবান জঙ্গি নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু পর্যবেক্ষকরা জানিয়েছেন, ওই তিনটি প্রবেশ পথের কোনোটির পতন হলে শহরের নিয়ন্ত্রণ ধরে রাখা সরকারি বাহিনীর পক্ষে কঠিন হবে। এক ট্যুইটার বার্তায় তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ কুন্দুজের বাসিন্দাদের ঘরের ভিতরে অবস্থান করার পরামর্শ দিয়েছেন। বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top