অবৈধ সিম নিয়ে অভিযানের পাশাপাশি এবার নিম্নমানের, নকল ও অবৈধ মোবাইল হ্যান্ডসেটের বাজারজাত ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিল বিটিআরসি।
সপ্তাহ জুরে ভ্রাম্যমান আদালতের অভিযানের পর এবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসিও এ ব্যবসা বন্ধ করতে আরও জোরালো কার্যক্রম শুরুর করবে বলে জানিয়েছ। এর অংশ হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অবৈধ মোবাইল হ্যান্ডসেট আমদানি ও বাজারজাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাজার তদারকি কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছে।
গত কয়েকদিনে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, হাতিরপুলের মোতালেব প্লাজা ও ইস্টার্ন প্লাজা মার্কেটে অভিযান চালিয়ে কয়েক কোটি টাকার অবৈধ ও নকল মোবাইল সেট জব্দ করে ভ্রাম্যমান আদালত।
এদিকে কমিশনের সচিব মো. সরওয়ার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিআরসির আমদানি অনাপত্তি ছাড়াই অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে নিম্নমানের মোবাইল হ্যান্ডসেট আমদানি ও বাজারজাত করছে। ওয়ারেন্টিবিহীন এসব নকল হ্যান্ডসেটের রেডিয়েশেন শরীরের জন্য ক্ষতিকর। একই সঙ্গে এগুলো দ্রুত নষ্ট হওয়ায় ক্রেতারা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সেখানে আরও বলা হয়, নকল মোবাইল সেটের আইএমইআই নম্বর ভুয়া হওয়ায় এগুলো হারিয়ে বা চুরি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা শনাক্ত করতে পারে না। এটি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি। অবৈধভাবে আমদানি হয় সেটগুলো, ফলে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে বলেও জানায় বিটিআরসি।