বকশীগঞ্জে মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
জামালপুরের বকশীগঞ্জে মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ওই মতবিনিময় সভায় ইউএনও নার্গিস পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। উপজেলা হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসময় বক্তৃতা করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হক খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আমিন ফোরকান , ওসি মোস্তাছিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, বগার চর ইউপি চেয়ারম্যান আবদুল মাজেদ, উপজেলা স্বাস'্য প.প. কর্মকর্তা ডা.হিবরুল বারী, প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় সকল কাজী, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবকবৃন্দ অংশ নেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top