বকশীগঞ্জে মেরুরচর দারুল ইলুম মাদ্রাসায় ঢেউটিন বিতরণ

G M Fatiul Hafiz Babu

জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ

বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নের নবনির্মাণাধীন মেরুরচর দারুল ইলুম নূরানী হাফিজিয়া কওমী মাদ্রাসার অবকাঠামো নির্মাণের জন্য ৩০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার প্রধান অতিথি থেকে এসব ঢেউটিন বিতরণ করেন।
ঢেউটিন বিতরণ উপলক্ষে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উক্ত মাদ্রাসার সভাপতি আবদুল জলিল মন্ডলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা ভাই চেয়ারম্যান এসএম আবু সায়েম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, কোহিনুর মাদ্রাসার সুপার শাফিউল ইসলাম, মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মেরুর চর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিউল হক আকন্দ লাবলু, আবদুল লতিফ মজনু, আবদুস সাত্তার মাস্টার, মেরুরচর ইউনিয়ন যুবদলের সভাপতি রাশিদুল আল আমিন রঞ্জু, ইউপি সদস্য ফজলুল হক, আলমাছ হোসেন প্রমুখ।
ঢেউটিন বিতরণ শেষে উক্ত মাদ্রাসার মোহতামিম মাওলানা হামিদুল ইসলামের নেতৃত্বে মাদ্রাসার সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top