দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
বলেছেন, ‘দেশের অগ্রগতি ও গণতন্ত্র নস্যাত্ করার জন্য এখনো দেশি-বিদেশি
ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই সবার সতর্ক থাকতে হবে।’
মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ
আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
মোফাজ্জল হোসেন বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যতই ষড়যন্ত্র
করুন না কেন, তার স্বপ্ন বাস্তবায়িত হবে না। দেশ-বিদেশে তার কোনো ষড়যন্ত্রই
আর সফল হবে না।’
‘সাংবিধানিক পথে বর্তমান সরকার
ক্ষমতায় এসেছে। সংবিধানের ব্যত্যয় সরকার ঘটাবে না। সংবিধান অনুযায়ী ২০১৯
সালে পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
আয়োজক
সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক
জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সংগঠনের নেতা রোকন উদ্দিন পাঠান
প্রমুখ।

