বিপুল
উত্সাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আদিবাসীদের সবচেয়ে বড় ধর্মীয় কারাম উত্সব পালন
করা হয়েছে। সোমবার বিকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার নাটশাল মাঠে এই উত্সব
পালন করা হয়।
কারাম
উত্সব উপলক্ষে নওগাঁ, রাজশাহী, জয়পুরহাট, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জসহ
বিভিন্ন এলাকা থেকে এসে উত্সবে যোগ দেয় আদিবাসী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এ
সময় নাটশালের পুরো এলাকা হয়ে উঠেছিল আদিবাসীসহ সকল সম্প্রদায়ের মিলন
মেলায়।
সাংস্কৃতিক
অনুষ্ঠান শেষে নাটশাল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি
ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তলফদার সেলিম। জাতীয় আদিবাসী পরিষদ
পত্নীতলার সভাপতি ও কারাম উত্সব উদযাপন কমিটির আহ্বায়ক সুধীর তির্ক্কী
সভাপতিত্ব করেন। জাতীয়
আদিবাসী পরিষদ সভাপতি রবীন্দ্র নাথ সরেন জানান, ১৯৯৬ সাল থেকে নাটশাল মাঠে
নিয়মিত পালন করা হয় কারাম উত্সব। এ উত্সবে বিভিন্ন জেলার ১৭টি সাস্কৃতিক
দল তাদের নাচ-গান পরিবেশ করে। উত্সবের মূল উদ্দেশ্য আদিবাসিদের নিজেদের
ভাষা সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি আদিবাসিদের উপর সারাদেশে
অত্যাচার, উচ্ছেদ, নির্যাতন ও তাদের দাবি আদায়ের লক্ষ্যে সংঘবদ্ধ করা।
বংশ
পরম্পরায় যুগ যুগ ধরে প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমায় কারাম নামে একটি
গাছের ডাল পূজা-অর্চনা আর নাচ-গানের মধ্যে দিয়ে প্রতি বছর উত্তরের সমতল
ভূমির আদিবাসীরা পালন করে থাকেন এই উত্সব। পূজা শেষে পরদিন কারাম ডাল উঠিয়ে
গ্রামের তরুণ-তরুণীসহ সব বয়সের নারী-পুরুষ নেচে-গেয়ে গ্রামের গ্রামের বাড়ি
বাড়ি ঘুরে পুকুরের জলে বিসর্জন দেয়।

