আগস্টে সৌদি থেকে রেমিটেন্স এসেছে ২৫ কোটি ডলার

S M Ashraful Azom
চলতি অর্থবছরের আগস্ট মাসে সৌদি প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন ২৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। যা বিভিন্ন দেশগুলো থেকে আসা রেমিটেন্স এর মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জুলাইয়ের তুলনায় আগস্টে সৌদি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কিছুটা কমেছে। এ মাসটি রমজানের ঈদ ও কোরবানির ঈদের মাঝামাঝিতে পড়েছে বলেই রেমিটেন্স কিছুটা কমেছে। জুলাইতে ২৭ কোটি ৪৩ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স আসলেও আগস্টে তা কিছুটা কমে দাঁড়িয়েছে ২৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আর দ্বিতীয় সর্বোচ্চ  রেমিটেন্স এসেছে ২০ কোটি ৯২ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে সুংযুক্ত আরব আমিরাত থেকে।

এরপরই রয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান। দেশটি থেকে রেমিটেন্স এসেছে ২০ কোটি ১৯ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মোট রেমিটেন্স এসেছে ৬৮ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, মালেয়শিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ইতালিসহ বেশ কয়েকটি দেশ থেকে রেমিটেন্স এসেছে ৫০ কোটি ৯২ লাখ মার্কিন ডলার।

উল্লেখ্য, আগস্টে বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের পাঠানো মোট রেমিটেন্সের পরিমাণ ১১৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top