গোপনে ছবি তোলে পর্নো দেখার অ্যাপ!

S M Ashraful Azom
পর্নো আসক্তরা সাবধান, অ্যান্ড্রয়েড ফোনে পর্নো দেখার অ্যাপ ‘অ্যাডাল্ট প্লেয়ার’ গোপন ভাবে ব্যবহারকারীর ছবি তুলছে এবং ফোন লক করে দিয়ে মুক্তি পণ আদায় করছে!

মার্কিন যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিট ফার্ম জিস্ক্যালার এই ‘র‌্যানসম ওয়্যার’ বা মুক্তিপণ আদায়কারী অ্যাপসটি আবিষ্কার করেছে।

অ্যাডাল্ট প্লেয়ার নামের অ্যান্ড্রয়েড অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা পর্নো দেখতে পারেন। কিন্তু গোপন ভাবে সক্রিয় হয়ে এটি ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ছবি তোলে এবং মোবাইল লক করে দিয়ে মুক্তিপণ কমপক্ষে ৫০০ ডলার করে দাবি করে।

উল্লেখ্য, একমাত্র হার্ড রিসেট দেওয়া ছাড়া ব্যবহারকারীর আর কোনো উপায় থাকে না। এর ফলে ব্যবহারকারী সমস্ত প্রয়োজনীয় ফাইল ও তথ্য হারায়। বিবিসিকে একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ জানান, বর্তমানে সাইবার ক্রাইম পরিমন্ডলে র‌্যানসম ওয়্যারের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

ব্যবহারকারীদের কোনে অ্যাপস ব্যবহারের আগে ডেভেলপার সম্পর্কে ভালোভাবে যাচাই করে নিতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top