ঘর সাজাতে কুশন

S M Ashraful Azom
আরামের উপকরণ হিসেবে জনপ্রিয় হলেও ঘর সাজাতে এখন কুশন বেশ জনপ্রিয়। ঢাকার অভিজাত শপিং সেন্টার থেকে শুরু করে ছোটখাটো মার্কেটগুলোতেও এখন কুশন বিক্রি হয়। কুশন কেনার আগে ঠিক করে নিন ঘরের কোন কোন অংশে আপনি কুশন সাজাবেন। পাশাপাশি কুশনের মাপ বুঝে নিন।
l একই মাপের অনেক কুশন না কিনে বিভিন্ন মাপের কিনুন।
l কুশন কভার কেনার সময় আপনার ঘরের দেয়াল, পর্দা এসবের রঙের সাথে মানানসই কুশন কভার কিনুন।
l বিছানায় ব্যবহারের জন্য অপেক্ষাকৃত ছোট কুশন কিনুন। আর সোফা কিংবা ডিভানের জন্য কিনুন বড় কুশন।
l চাইলে বড় কুশন দিয়ে বসার আয়োজন করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে একটা শতরঞ্জির উপরে কুশন বিছিয়ে দিন।
l কুশন তৈরির কাপড়টাও ভালো হওয়া চাই। এতে কুশন অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।
l বাজারে নানা ধরনের কুশন পাওয়া যায়। তুলার তৈরি কুশন একটু ভারী হওয়াতে এ ধরনের কুশন ফ্লোর বা ডিভানের জন্য আদর্শ। আর সোফা কিংবা বিছানা সাজাতে সিনথেটিক তুলার কুশন ব্যবহার করুন।
l বাচ্চাদের রুম সাজাতে নানান আকৃতির কুশন ব্যবহার করুন। এক্ষেত্রে পুতুল আকৃতির কুশন হতে পারে সেরা পছন্দ।
l গাড়ির ভেতরে অনেকেই এখন আরাম করতে কুশন ব্যবহার করে থাকে। এসব ক্ষেত্রে সিল্ক অথবা ভারী কাজ করা কুশন ব্যবহার করুন।
কুশনের বাজার
কুশন কেনার জন্য যেতে পারেন বিভিন্ন বালিশ আর সোফার ফোম বিক্রির দোকানগুলোতে। এসব জায়গাতে নানা আকৃতির, ধরনের আর মাপের কুশন পাবেন। কুশনের পাশাপাশি এখানে পাবেন রকমারি কুশন কাভারও।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top