এবার রণবীর কাপুরের বিপরীতে পিংক লিপস সানি লিওন!

S M Ashraful Azom
বেবি ডল' খ্যাত সানি লিওন এবার লীলা দেখাবেন বলিউডের প্রথম সারির সিনেমায়। সাবেক এই পর্নোতারকাকে এবার দেখা যাবে করণ জোহরের সিনেমা 'অ্যায় দিল হ্যায় মুশকিলে। এই সিনেমায় আরো অভিনয় করবেন রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই।

বলিউডের বিভিন্ন সূত্রে শোনা গেছে, এই সিনেমায় একটা আবেদনময়ী আইটেম গানে রণবীর কাপুরের সঙ্গে নাচবেন তিনি। এ ছাড়াও এই সিনেমায় ছোট একটা ক্যামিও রোলে অভিনয় করবেন ইন্দো-কানাডিয়ান এই অভিনেত্রী।

 'জিসম টু', 'রাগিনী এমএমএস টু', 'জ্যাকপট', 'এক পহেলি লীলা', 'কুছ কুছ লোচা হ্যায়'-এর মত সিনেমায় অভিনয় করলেও প্রথম সারির বলিউড সিনেমা বলতে যা বোঝায় সেই অর্থে তিনি সুযোগ পাননি।

একের পর বিতর্কে জড়ানো সানি কিন্তু অনেকটা নিঃশব্দেই প্রথম সারির সিনেমায় পা দিয়ে বলিউডে নিজের জমি শক্ত করছেন। টাইমস অব ইন্ডিয়া

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top