ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মোঃ জাফর আলী ব্যক্তিগত তহবিল থেকে বুধবার ধরলা নদীর অববাহিকার সহস্রাধিক বানভাসি মানুষের মাঝে শুকনা খাবার ও নগদ অর্থ সহায়তা হিসাবে প্রদান করেন। পাটেশ্বরী, লক্ষিকান্ত, সারডোব ও কাগজিপাড়া এলাকায় এসব ত্রাণ সহায়তা দেয়া হয়। এ সময় উপসি'ত ছিলেন অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সাঈদ হাসান লোবান, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, অলক সরকার, ওয়াহেদুজ্জামান সাগর, শফিকুল ইসলাম সাকিব প্রমুখ। সাবেক সাংসদ মোঃ জাফর আলী জানান, গত তিন দিনে যাত্রাপুর, পাচঁগাছি, মোগলবাসা, হলোখানা, ঘোগাদহ ও কাঠালবাড়ি ইউনিয়নের সাত সহস্রাধিক পরিবারের মাঝে এরুপ ত্রাণ সহায়তা প্রদান করেন। সহায়তার মধ্যে ছিল-চিড়া, চিনি, লবণ ও দু’ইশত টাকা করে নগদ অর্থ। সরকারকে সহায়তার জন্য বন্যার সময় তার এ ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান।