![]() |
| অ্যাপল-১ কম্পিউটার |
অ্যাপলের দুই প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের তৈরি প্রথম অ্যাপল কম্পিউটারের একটি নিলামে উঠছে। আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাজ্যের নিলামকারী প্রতিষ্ঠান বোনহ্যামসে নিলাম ডাকা হবে। এটির দাম তিন লাখ ৩০ হাজার পাউন্ড উঠতে পারে বলে আশা করা হচ্ছে।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর আগে একটি বাড়ির গ্যারেজে স্টিভ জবস ও ওজনিয়াক মিলে অ্যাপল গড়ে তোলেন। সেখানে নির্মিত হয় অ্যাপল-১ পিসি। ৪৩৭ পাউন্ড দামে অ্যাপলের ক্লায়েন্ট বাইট শপ এই পিসিগুলো কিনে নেয়।
অ্যাপলের তৈরি প্রথম ব্যাচের এই অ্যাপল-১ পিসিটি টম রমকি নামের এক ব্যক্তির মালিকানায় ছিল। গত বছর এই ব্যাচের আরেকটি পিসির দাম পাঁচ লাখ ৬৩ হাজার ৯০৪ পাউন্ড উঠে। এরপর রমকি তার পিসিটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন।
অ্যাপল-১ তালিকা অনুযায়ী, এখন পর্যন্ত মাত্র ৬৬টি অ্যাপল-১ পিসি টিকে আছে।

