অ্যাঞ্জেলিনা জোলি মানেই সংবাদপত্রের শিরোনাম। অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক কিংবা সমাজসেবক সব জায়গাতেই রয়েছে তার সমান খ্যাতি। তাই তিনি যাই করেন না কেন, যেকোনো সংবাদপত্রে তিনি জায়গা করে নেন সগর্বে।
‘বাই দ্য সি’ শিরোনামের চলচ্চিত্রটিতে জোলি-ব্র্যাড পিট একসঙ্গে অভিনয় করেছেন। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে চলচ্চিত্রটির ট্রেইলর। ছবিটির পরিচালকের আসনে রয়েছেন ৪০ বছর বয়সী জোলি নিজেই।
ছবির ট্রেইলর প্রকাশিত হওয়ার পর দর্শকের অপেক্ষায় বোঝা যাচ্ছে বিশ্বব্যাপী আলোড়ন তুলবে ‘বাই দ্য সি’। আগামী ১৫ নভেম্বর চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

