বুধবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-মেক্সিকো

S M Ashraful Azom
প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বুধবার মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল আটটায় শুরু হবে খেলাটি।
গত ম্যাচে বলিভিয়াকে সাত গোলে উড়িয়ে দেয়া আর্জেন্টাইনদের মোকাবেলা করতে স্বাভাবিকভাবেই চিন্তিত মেক্সিকোর কোচ রিকার্ডো ফেরেত্তি। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই আমাদের কিছু বিষয় উন্নতি করতে হবে। তবে সাধারণভাবে আমরা মানিয়ে নিয়েছি। ত্রিনিনাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে খেলাটি জিততে পারলে আমাদের আত্মবিশ্বাস বাড়তো।’
অন্যদিকে চিলির কাছে কোপা আমেরিকার শিরোপা হারানোর পর গত প্রীতি ম্যাচে বলিভিয়াকে হারিয়ে দুর্দান্তরূপে ফিরে  এসেছে আর্জেন্টিনা। জোড়া গোল পেয়েছেন দলের প্রধান তিন স্তম্ভ লিওনেল মেসি, সার্জিও অ্যাগুয়েরো এবং লাভেজ্জি। সর্বশেষ তিন বারের দেখায় তিনটিতেই মেক্সিকোকে বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। তাই আগামীকালকে তাদের বিপক্ষে বড় জয় প্রত্যাশা করতেই পারেন আর্জেন্টাইন ভক্তরা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top