দর্শকহীন একটি করে ম্যাচ খেলার শাস্তি হাঙ্গেরি-রোমানিয়ার

S M Ashraful Azom
দর্শকহীন একটি করে ম্যাচ খেলার শাস্তি দেয়া হল হাঙ্গেরি ও রোমানিয়ার ফুটবল দলকে। সমর্থকদের বর্ণবাদী আচরণের জন্য এই শাস্তি ঘোষণা করা হল।
সমর্থকদের বর্ণবাদী আচরণের শাস্তি স্বরূপ দর্শকবিহীন ফাঁকা স্টেডিয়ামে ইউরো ২০১৬ বাছাই পর্বের একটি করে ম্যাচ খেলতে হবে হাঙ্গেরি ও রোমানিয়াকে। গত ৪ সেপ্টেম্বর বুদাপেস্টে অনুষ্ঠিত হাঙ্গেরি এবং রোমানিয়ার মধ্যকার 'এফ' গ্রুপের ম্যাচে এই বর্ণবাদী আচরণের ঘটনা ঘটে। ফলে ফারো আইল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে দর্শক উপস্থিতি ছাড়াই রুদ্ধদার স্টেডিয়ামে খেলতে হবে হাঙ্গেরিকে। এর পাশাপাশি হাঙ্গেরিয়ান ফেডারেশনকে জরিমানা হিসেবে গুনতে হবে ৭ হাজার ইউরো।
এ ছাড়া গত ৭ সেপ্টেম্বর গ্রীসের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে রোমানিয়ার দর্শকরাও বর্ণবাদী আচরণ এবং সহিংসতায় লিপ্ত হয়েছিলো। যে কারণে রোমানিয়াকে জরিমানা গুনতে হবে ৬০ হাজার ইউরো। পাশাপাশি ইউরো ২০১৬ বাছাই পর্বে তাদের পরবর্তী হোম ম্যাচটি খেলতে হবে দর্শক ছাড়াই। আগামী মাসে বুখারেস্টে ফিনল্যান্ডের বিপক্ষে হোম ম্যাচ খেলবে রোমানিয়া। ফোকাস বাংলা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top