পাঁচ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে: সৈয়দ আশরাফ

S M Ashraful Azom
জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ৪২ জন সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বর্তমান সরকারের সময়ে এ পর্যন্ত ৫ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নূরজাহান বেগমের প্রশ্নের জবাবে সংসদকে তিনি এ তথ্য জানান।
 
সরকারি দলের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জনস্বার্থে সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ অব্যাহত রাখার প্রয়োজনীয়তা এখনও রয়েছে। এ কারণে চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বাতিলের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top