৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্র রক্ষা করেছি : এরশাদ

S M Ashraful Azom
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে আমরাই দেশের গণতন্ত্র রক্ষা করেছি।

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে সংসদীয় গণতন্ত্র ব্যর্থ ছিল। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি এবং ৫ জানুয়ারিতে নির্বাচনের মাধ্যমে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বনানীর পার্টি কার্যালয়ে সিলেট জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে হওয়া মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আ.ন.ম. শাহজাহান, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুমায়ন খান, জাকির হোসেন মিলন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন ভূঁইয়া, জাতীয় ছাত্রসমাজের সভাপতি সৈয়দ ইফতেকার আহসান হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top