দেওয়ানগঞ্জের তারাটিয়া বাজারে অগ্নিকান্ডে ১৫ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভূত, আহত - ১০

G M Fatiul Hafiz Babu
মোদন মোহন ঘোষ দেওয়ানগঞ্জ থেকে ঃ

জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী তারাটিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠানসহ এর প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এসময় আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে এ অগ্নিকান্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী ও অগ্নিকান্ড ব্যবসায়ী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে তারাটিয়া বাজারে একটি লেপ তোষক দোকানে গুদামে আগুন লাগে। মুহর্ুতের মধ্যে আগুনের লেলিহান শিখা বাজার আশপাশ দোকানে ছড়িয়ে পড়ে। এতে ভয়াবহ অগ্নিকান্ডে পাটের গোদাম, চালের দোকান, ঔষধ দোকানসহ ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানের দেড় কোটি টাকার মালামাল পুড়ে ভষ্মীভূত হয়।
খবর পেয়ে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যবসায়ীরা জানায় লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top