ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের রাজারহাট চাঁন্দামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম ও সভাপতি জাকির হোসেন চৌধুরীর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসী ঝাড়- মিছিল, প্রতিবাদ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে। বিগত ৬ মাসে ১৪টি পদে নিয়োগের নামে প্রায় কোটি টাকা অধ্যক্ষ ও সভাপতি কমিটির একাংশকে ম্যানেজ করে অবৈধভাবে নিয়ে অযোগ্য প্রার্থীকে নিয়োগ প্রদানের বাণিজ্য করা হয়েছে এই অভিযোগে বৃহস্পতিবার সকালে মাদ্রাসার সামনে ঝাড়- মিছিল, প্রতিবাদ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করে এবং অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেয় এলাকাবাসী। তারা অবিলম্বে অধ্যক্ষ নজরুল ইসলাম ও সভাপতি জাকির হোসেনের অপসারণ দাবি করেন।