ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘কমার্শিয়াল ব্রেক’ প্রচার হবে আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে। এতে অভিনয় করেছেন তিশা, নিশো, হিল্লোল প্রমুখ।
ফাহাদ আর অরনীর সুখের সংসার। কিন্তু সুখের অসুখ বলে যে একটা বিষয় আছে সেটা মাঝে মাঝেই খুব বাজেভাবে উঁকি দেয় তাদের সংসারে। একদিন চরম ঝগড়ার পর ঘর ছেড়ে বাবার বাড়িতে চলে যায় অরনী। দিনের পর দিন তারা একজন আর একজনের কোনো খোঁজখবর রাখে না। দু ’জনই দু’জনকে মিস করতে থাকে, কিন্তু কেউ আগ বাড়িয়ে কথা বলতে যায় না।
স্বাভাবিক একটা সম্পর্ক অহেতুক জটিল থেকে জটিলতর হতে থাকে। এক সময় অরনীকে তার অফিসের যে ছেলেটা পছন্দ করে তার সাথে মিশতে থাকে অরনী। অন্যদিকে ফাহাদ পেয়ে যায় তার পুরোনো প্রেমিকার সন্ধান। কিন্তু শেষ পর্যন্ত তাদের পরিণতি কি? দেখা যাবে নাটক ‘কমার্শিয়াল ব্রেক’-এ।

