ঈদ অনুষ্ঠানমালায় এবারও বিটিভিতে প্রচার হবে ঈদের বিশেষ ম্যাগাজিন ‘আনন্দমেলা’। গান, নাচ, নাট্যাংশ ইত্যাদি থাকবে এবারের আনন্দমেলায়। অনুষ্ঠানে থাকবে একক, দ্বৈত এবং দলীয় সঙ্গীত। অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী চন্দন সিনহা।
অনুষ্ঠানটি প্রসঙ্গে আনজাম মাসুদ বলেন, ‘প্রতি ঈদেই অনুষ্ঠানে নতুনত্ব রাখতে চেষ্টা করি। এবারও দর্শকদের বিনোদনের জন্য সবকিছুই রেখেছি। আশা করি ঈদে আয়োজনটি দর্শকদের ভালো লাগবে।’
আনজাম মাসুদের উপস্থাপনা এবং সারোয়ার মিঞার প্রযোজনায় ঈদের আনন্দমেলা প্রচার হবে বিটিভিতে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

