দুইমাসের মধ‍্যে বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি নির্বাচন

S M Ashraful Azom
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সাবেক সভাপতি ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সভাপতি জগমোহন ডালমিয়া রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মৃত্যুবরণ করেছেন। তার এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটবিশ্বে।

ডালমিয়ার মৃত্যুর পরে পরবর্তী বোর্ড সভাপতি কে হবেন, তা এখনও ঠিক নয়। শোনা যাচ্ছে অনেক নাম। তবে আপাতত সভাপতির পদ ফাঁকা থাকবে। বিসিসিআইয়ের সংবিধান অনুযায়ী দুইমাসের মধ্যে এ স্পেশাল জেনারেল বডির মিটিং ডেকে পরবর্তী সভাপতি নির্বাচন করতে হবে। এক্ষেত্রে দুইমাসের আগে নতুনভাবে অন্তর্বর্তীকালীন সভাপতি কেউ হবেননা এমনটাই শোনা যাচ্ছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top