বিশ্বের সেরা শহর টরন্টোতে খুনের সংখ্যা দিন দিন বাড়ছে! গত ক’দিনে অন্তত পাঁচ ব্যক্তি খুন হয়েছে।ৎ
ড্যানফোর্থ-ভিক্টোরিয়া পার্ক এলাকার এক্সেস পয়েন্টের কর্মী জনসেবক নাহম বারহেনকে সন্ত্রাসীরা হত্যা করে ২৬ সেপ্টেম্বর। গত ১৯ আগস্ট সন্ধ্যায় রাস্তিক পার্কে গোলাগুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়। ক’দিন আগে ডজ রোড, টিসডেলে গোলাগুলিতে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
স্থানীয় মূলধারার সংবাদপত্রগুলো ২০১৫ সালকে সন্ত্রাসের বছর হিসেবে আখ্যায়িত করে জানিয়েছে যে, গত বছরের চেয়ে হতাহতের সংখ্যা বেড়েছে ৬২ শতাংশ।

