১১ মাসের শিশুর হাজতবাস

S M Ashraful Azom
১১ মাসের শিশুর হাজতবাস
মহেশপুরে ১১ মাসের শিশু ছেলে রয়েল ওরফে আলিফ মায়ের সাথে থানা হাজতে থাকা নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলেন, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। অবশ্য পুলিশ বলছে, শিশুটি হাজতে নয় থানার বারান্দায় ছিল।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে মহেশপুর থানার সহকারী টিএসআই আমির আলী নাটিমা করিপোল গ্রামের আজিজের বাড়ি থেকে তার স্ত্রী সুখিমনি এবং তাদের বাড়িতে বেড়াতে আসা লিপি বেগম ও আব্দুর রাজ্জাক নামে ৩ জনকে থানায় নিয়ে আসে। তাদের সাথে লিপি বেগমের ১১ মাসের শিশু ছেলে রয়েল ওরফে আলিফ ছিল। ১৯ ঘণ্টা পর গত বৃহস্পতিবার তাদের মশিউর রহমান নামে এক ব্যক্তির জামিনে ছেড়ে দেয়া হয়। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে টিএসআই আমির আলী তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি জানান, আজিজের বাড়িতে অসামাজিক কার্যকালাপ হচ্ছে এমন খবরের ভিত্তিতে তাদের থানায় নিয়ে আসা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top