ছাত্রলীগে শৃঙ্খলা ভঙ্গকারীদের শাস্তির আওতায় আনতে হবে

S M Ashraful Azom
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘ছাত্রলীগকে এর অতীতের গৌরব ফিরিয়ে আনতে সচেষ্ট হতে হবে এবং কোনক্রমেই এই এতিহাসিক ছাত্র সংগঠনের বদনাম হতে দেয়া যাবে না।’
 
শুক্রবার রাজধানীর জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ‘জাতীয় শিক্ষা অধিকার দিবস-২০১৫’ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘ছাত্রলীগ কর্মীদের লেখাপড়া করতে হবে, শিক্ষিত এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমেই দেশের সকল গণআন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন ছাত্রলীগের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। সংগঠনের মধ্যে দুই চারজন শৃঙ্খলা ভঙ্গকারী যদি থেকে থাকে, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।’
খবর বাসসের।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top