জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর কার ওপর বর্তাচ্ছে পশ্চিম বাংলার ক্রিকেটের ভার এমন গুঞ্জনের অবসান হতে যাচ্ছে বলে জানা গেছে। সম্ভাব্য তালিকার শীর্ষে এখন পর্যন্ত যার নামটি অবস্থান করছে তিনি হলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সিএবি (পশ্চিম বাংলা ক্রিকেট বোর্ড)র এক কর্মকর্তার সূত্রে এ তথ্য জানা গেছে বলে জি নিউজে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
সিএবি সূত্র জি নিউজকে জানিয়েছে, ডালমিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাঙ্গুলিকে দায়িত্ব বুঝে নিতে বলেছেন।
সূত্রটি থেকে আরও জানা গেছে যে, গতকাল বুধবার গাঙ্গুলি নিজেই দেখা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।

