ফেসবুক স্ট্যাটাসের কারণে চারমাসের জেল!

S M Ashraful Azom
সিঙ্গাপুরে ফেসবুক স্ট্যাটাস দেয়ার কারণে জেল হয়েছে এক অভিবাসী ফিলিপাইনের নার্সের। ফেসবুকে সিঙ্গাপুর রাষ্ট্র ও জনগণের বিদ্বেষ প্রকাশ ও তৎপরবর্তী মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে এই কারাদন্ড প্রদান করা হয়।


এল্লো এড মুনসেল বেল্লো নামের ফিলিপাইনের নাগরিক সিঙ্গাপুরের একটি হাসপাতালে কাজ করেন। গত জানুয়ারি মাসের ২ তারিখ একটি ফেসবুক স্ট্যাটাসে সিঙ্গাপুরকে নব্য ফিলিপিনো বলে উল্লেখ করেন। স্ট্যাটাসে তিনি বলেন, আমরা তাদের চাকরি গুলো নিয়ে নিচ্ছি, তাদের ভবিষ্যত ও তাদের নারীদেরও। আমরা এই সিঙ্গাপুরী বোকাদের তাদের নিজের দেশ থেকে উৎখাত করবো।

স্বভাবতই এটি ক্ষোভের সৃষ্টি করে সিঙ্গাপুরের ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে। তার এই স্ট্যাটাসের ৬০০ এর অধিক প্রতিহিংসাপূর্ণ জবাব আসে। এসব প্রতিহিংসাপূর্ণ কমেন্টের একটির জবাবে তিনি লিখেছিলেন, আমরা এখান থেকে সব সিঙ্গাপুরিয়ানকে লাথি দিয়ে বের করে দেব এবং সিঙ্গাপুর হবে নতুন ফিলিপাইন রাজ্য।


এই স্ট্যাটাস এবং পুলিশের কাছে মিথ্যা তথ্য প্রদানের জন্য তার চার মাসের শাস্তি হয়। মামলার কৌশুলীরা বলেছেন, তারা এমন মানসিকতার মানুষদের কাছে একটা বার্তা পাঠাতে চাইছেন এটা কোনো ভাবেই সহ্য করা হবে না। এছাড়া এটাও বলা হয় যে যেসব সিঙ্গাপুরিয়ানরাও বর্ণবাদী স্ট্যাটাস প্রদান করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সিঙ্গাপুরে এক লক্ষ সত্তর হাজার ফিলিপাইনের মানুষ ব্যবহার করে। দেশটির ৫৫ লক্ষ মানুষের ৪০ শতাংশই বিদেশী।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top