সৌদি আরবের মিনায় ঈদের দিনে পদদলিত হয়ে ৪৫৩ হাজি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত
হয়েছেন আরো সাত শতাধিক হাজি। সৌদি সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাত দিয়ে
বৃহস্পতিবার আল আরাবিয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্মকর্তারা জানান, ঈদের দিনে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় হাজিদের ভিড়ে পদদলিত হয়ে ৪৫৩ জন নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই অন্তত চার হাজার উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা শুরু করেছে। আহত হাজিদের চিকিৎসার জন্য স্থানীয় চারটি হাসপাতালে জরুরি বিভাগ খোলা হয়েছে। এছাড়া আহতদের চিৎিসার জন্য ১৮০টি ছোট ক্লিনিক চালু করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার হাজিরা মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য জড়ো হয়েছিলেন। পাথর নিক্ষেপের আগে মক্কার কাছে মিনার ২০৪ নং সড়কের জামারাত সেতুর কাছে পদদলিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সৌদি আরবে বর্তমানে হজের উদ্দেশে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় বিশ লাখ হাজি অবস্থান করছেন।