নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা

S M Ashraful Azom
নেশার টাকা না পেয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে জয়নাল আবেদিন নামের এক যুবক। নিহতের নাম সমিরন নেসা(৩৫)।
 
সোমবার রাত ৮টার দিকে বেনাপোলের বৃত্তি আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটেভ নিহত সমিরন নেছার লাশ উদ্ধার করেছে বেনাপোল বন্দর থানা পুলিশ।
 
বন্দর থানার ওসি অপূর্ব হাসান জানান, স্ত্রীর কাছে নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহ বাঁধে। এতে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জয়নাল তার স্ত্রী সমিরন নেছাকে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে কুপিয়ে, পরে জবেহ করে হত্যা করে।
 
প্রতিবেশীরাএগিয়ে আসার আগেই পালিয়ে যায় ঘাতক স্বামী। এ  ব্যাপারে বেনাপোল বন্দর থানায়  একটি মামলা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top