অক্টোবর থেকে লাগাতার কর্মবিরতি প্রাথমিকের প্রধান শিক্ষকদের

S M Ashraful Azom
সরকার ঘোষিত পদমর্যাদায় বেতন না পাওয়ার প্রতিবাদ এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবিতে আগামী ৬ অক্টোবর থেকে লাগাতার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। পাশাপাশি নতুন বেতন কাঠামোতে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নির্ধারণ করাসহ ৬ দফা দাবিতে আন্দোলনে থাকা সহকারী শিক্ষকরাও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল রবিবার প্রাথমিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সংগঠন দুটি পৃথক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে।
 
গতকাল রবিবার প্রাথমিকের প্রধান শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি’ সংবাদ সম্মেলন করে জাতীয় প্রেসক্লাবে। সংগঠনের আহ্বায়ক রিয়াজ পারভেজ সংবাদ সম্মেলনে বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষকদের এসব দাবি পূরণ না হলে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ৩ থেকে  ৫ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ অক্টোবর থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে। এছাড়াও আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রাথমিক সমাপনী পরীক্ষার দায়িত্ব বর্জন করতে আমরা বাধ্য হব। লাগাতার কর্মবিরতি চলাকালে ১ থেকে ১০ অক্টোবর শিক্ষকদের বসার চেয়ার কালো কাপড়ে ঢেকে ‘চেয়ার বর্জন’ কর্মসূচিও পালন করা হবে বলে ঘোষণা দেন শিক্ষক নেতা রিয়াজ।
 
সহকারী শিক্ষকদের
 
নতুন কর্মসূচি
 
অন্যদিকে গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশন’ সংবাদ সম্মেলন আয়োজন করে। সম্মেলনে আগামী ২২ সেপ্টেম্বর সারাদেশে পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। এরপরও দাবি না মানা হলে ঈদের পর কঠোর কর্মসূচিসহ আসন্ন সমাপনী পরীক্ষা বর্জনের হুমকিও দিয়েছেন তারা। এর বাইরে সংবাদ সম্মেলেন আগামী ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে সংগঠনটি। এছাড়াও আজ সোমবার সকাল ৯ থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন সহকারী শিক্ষকরা।
 
সরকারি কলেজে চলছে শিক্ষকদের কর্মবিরতি
 
সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো সারাদেশের সরকারি কলেজে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top