দেশে গণতন্ত্র আছে বলেই এরশাদ সাহেব কথা বলতে পারছেন

Seba Hot News

দেশে গণতন্ত্র নেই বলে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদের করা মন্তব্যের কড়া সমালোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, যদি দেশে গণতন্ত্রই না থাকতো তাহলে এরশাদ সাহেব কিভাবে এসব কথা বললেন। দেশে গণতন্ত্র আছে বলেই তিনি এসব কথা বলতে পারছেন। তার মতো লোকের মুখে এসব কথা মানায় না।
আজ বুধবার সকালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সদ্য বিলুপ্ত বালাপাড়া-খাগড়াবাড়ি ছিটমহল পরিদর্শনে যাওয়ার সময় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর গুজব বিএনপিই তৈরী করেছে। কাউকে কারাগারে পাঠানো বা না পাঠানো সরকারের বিষয় নয়, এটা আইন-আদালতের বিষয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, যেহেতু আইন-আদালত স্বাধীন, তারা সে বিষয়ে সিদ্ধান্ত নিবে। এটা আওয়ামী লীগ সরকারের বিষয় নয়।
এরপর সড়ক পথে ছিটমহলে যাবার সময় নীলফামারীর ডোমার উপজেলা শহরের বাটারমোড় সংলগ্ন উপজেলা উপ-স্বাস্থ্য কেন্দ্র মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী।





 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top