মক্কায় আল হারাম মসজিদে ক্রেন ভেঙ্গে পরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে দশ লক্ষ সৌদি রিয়াল দেওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশা।
বাদশা সালমান একটি ডিক্রিতে মঙ্গলবার জানান যারা আহত হয়েছেন তারা প্রত্যেকে পাঁচ লক্ষ সৌদি রিয়াল দেওয়া হবে। সৌদি বিন লাদিন গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি।
সৌদি সরকার সমর্থক একটি সংবাদপত্র সৌদি গেজেট এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দুইজন সদস্য বাদশার অতিথি হিসেবে ২০১৬ সালের হজ্জ পালন করতে পারবেন।
আর যারা আহত হয়েছেন তাদেরকেও আগামী বছর হজ্জ পালন করার জন্য বাদশার অতিথি হিসেবে নিয়ে আসা হবে বলে পত্রিকাটি জানাচ্ছে। আর আহত হয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের পরিবারকে বিশেষ ভিসার ব্যবস্থা করে সৌদি আরবে আসার অনুমতি দেওয়া হয়েছে। এদিকে বাকর বিন মোহাম্মদ বিনলাদিন সহ কোম্পানিটির বোর্ড অফ ডাইরেক্টরস এবং এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বলা হয়েছে তদন্ত শেষ হয়ে আদালতের রায় আসা না পর্যন্ত ঐ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কেউ যাতে দেশ ছেড়ে না যায়। গত শুক্রবারের ওই দুর্ঘটনায় অন্তত ১০৭ জন নিহত হন। আহত ২৩৮ জনের অন্তত ৪০ জন বাংলাদেশি ছিলেন বলে খবর পাওয়া যায়।