'বেঙ্গল প্লাস্টিক এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা ২০১৫'র আরও একটি সফল দিন কাটালো বাংলাদেশের খেলোয়াররা। বাংলাদেশের পক্ষে পুরুষ এককে জয় পেয়েছন স্বাধীন, ইসতিয়াক, জাহিদ, নাইমুল, জুবিন, রেজা, মেহেদী এবং অর্ণব। অন্যদিকে বালিকা এককে জয় পেয়েছে সূচনা, পপি, ইতি এবং সাদিয়া। বালক এককে দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের স্বাধীন হোসেন [৩] ১-৬, ৬-০, ৬-১ গেমে প্রতিপক্ষ ভারতের সৈয়দ জিয়াউদ্দিনকে, বাংলাদেশের মোহাম্মদ ইসতিয়াক [১] ৬-০, ৬-১ গেমে স্বদেশী ইশান শাহকে, বাংলাদেশের মো: তামিম বিন জাহিদ ৬-৩, ৬-১ গেমে স্বদেশী আশিক জান্নাতকে, বাংলাদেশের নাইমুল ইসলাম [৪] ৬-২, ৬-১ গেমে স্বদেশী মোহাম্মদ রাকিব হোসেনকে, বাংলাদেশের জুবিন ওমর ৭-৬, ৬-১ গেমে স্বদেশী হৃদয় হাসান [২] কে বাংলাদেশের ফরিদুর রেজা ৭-৬, ২-৬, ৬-২ গেমে প্রতিপক্ষ ভারতের মানব জায়েনকে, বাংলাদেশের মেহেদী হাসান [৫] ৬-১, ৬-৪ গেমে স্বদেশী ফরহাদ ইসলাম রৌদ্রকে এবং বাংলাদেশের অর্নব সাহা ৬-৩, ৬-৩ গেমে স্বদেশী সাদ আবদুল্লাহ আফ্রিদিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।বালিকা এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের ফাবিহা লামিসা সুচনা [১] ৬-১, ৬-০ গেমে স্বদেশী জেরিন সুলতানা জলিকে, বাংলাদেশের পপি আক্তার [২] ৬-২, ৬-৩ গেমে স্বদেশী শ্রাবনী বিশ্বাসকে, বাংলাদেশের ইতি আক্তার [৩] ৬-৪, ৬-১ গেমে আমেরিকার সৈয়দ এলসাকে এবং বাংলাদেশের সাদিয়া আক্তার ৬-১, ৬-৩ গেমে স্বদেশী শ্রাবস্তি দেব [৪] কে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়।

