সিভিল সার্ভিস কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য বিদেশ পাঠানোর উদ্যোগ’

S M Ashraful Azom
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘সিভিল সার্ভিসের কর্মকর্তাদের আরো দক্ষ করে গড়ে তোলার জন্য সরকার তাদেরকে হার্ভাড, ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া ও প্রশিক্ষণের জন্য পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছে।’
 
বৃহস্পতিবার সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৫৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপণী এবং সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রী বলেন, ‘সরকারের লক্ষ্য অর্জনে এবং উন্নয়ন ভাবনা বাস্তবায়নের জন্য আমাদের দক্ষ ও উদ্যোগী গণকর্মচারি প্রয়োজন।’
 
তিনি বলেন, ‘আমরা সুশাসন ব্যবস্থা গড়ে তুলে দ্রুত ও দক্ষতার সাথে জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করতে চাই।’
 
বিপিএটিসি’র রেক্টর এ কে এম আবদুল ইউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী,বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. ফজলুল হক,বিসিএস প্রশাসন একাডেমীর ভারপ্রাপ্ত রেক্টর মোহসীনা ইয়াসমীন প্রমুখ।
খবর বাসসের।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top