কুড়িগ্রামের রাজিবপুরে পুলিশের হেফাজতে থাকা এক আসামী পলাতক; ঘটনায় দুই পুলিশ সদস্য ক্লোজড

S M Ashraful Azom
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ কুড়িগ্রামের রাজিবপুরে ঈদের রাতে মাদকসহ দুই ব্যবসায়ীকে আটক করে রাজিবপুর থানা পুলিশ। তাদের মধ্যে একজন পুলিশের কাছ থেকে জোর করে পালানোর সময় উল্টে পড়ে দাঁত ভেঙ্গে গুরম্নতর আহত হলে তাকে পুলিশ রাজিবপুর স্বাস'্য কমপেস্নক্সে ভর্তি করে।এরপর রহস্যজনকভাবে শনিবার ভোর রাতে ঐ আসামী পুলিশের উপসি'তিতে পালিয়ে যায়। পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানা পুলিশ শুক্রবার ঈদের রাতে ১০টার দিকে উপজেলার মধ্য মরিচাকান্দি এলাকা থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ  লিপন মিয়া (২৮) ও মাসুদ (২০)নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের থানায় নিয়ে আসার পথে  লিপন মিয়া গাড়ি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় উল্টে পড়ে  তার চোয়ালের তিনটি দাতঁ ভেঙ্গে যায়। গুরম্নতর অবস'ায় আসামী রিপনকে রাজিবপুর স্বাস'্য কমপেস্নক্সে ভর্তি করা হয়। হ্যান্ডকাপ অবস'ায় হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা চলাকালীন শনিবার ভোররাতে হ্যান্ডকাপটি হাসপাতালের বেডে রেখে আসামী লিপন পালিয়ে যায়। পুলিশ হেফাজতে আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় রাজিবপুরে ব্যাপক তোলপাড় শুরম্ন হয়। এ ঘটনায় কর্তব্যরত পুলিশ সদস্য (কনস্ট্যাবল)আব্দুল করিম ও শামসুল ইসলামকে ক্লোজড করা হয়। রাজিবপুর থানার ওসি (তদনত্ম) মাইদুল হাসান জানান,অনাঙ্খিত ঘটনার জন্য আমরা ভীষণ লজ্জিত।তবে আসামী লিপনকে দ্রম্নত আটক করার চেষ্টা চলছে এবং অপর আসামী মাসুদকে রোববার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এছাড়া দায়িত্বে অবহেলার জন্য কর্তব্যরত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top