বগুড়ায় জাতীয় ক্রিকেট লিগ : বড় স্কোরের পথে রংপুর

S M Ashraful Azom
বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ১৭তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে রংপুর বিভাগ। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৬৬ রান। দিন শেষে ধীমান ঘোষ ৮৫ এবং আরিফুল হক ৪৮ রানে ব্যাট করছেন।
বিনা উইকেটে ১২ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে রংপুর বিভাগ ৪৭ রানে প্রথম সারির ৩ জন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে। এরপর অভিজ্ঞ নাঈম ইসলাম, মাহমুদুল হাসান, ধীমান ঘোষ ও আরিফুল হকের বলিষ্ঠ ব্যাটিংয়ে ৫ উইকেটে ২৬৬ রানে দ্বিতীয় দিন শেষ করে রংপুর। নাঈম ইসলাম ৪৬, মাহমুদুল ৪১, ধীমান ঘোষ অপরাজিত ৮৫, আরিফুল হক অপরাজিত ৪৮ রান করেন। ঢাকা মেট্রোর মো. সহিদ ও ইলিয়াস ছানি ২টি করে উইকেট লাভ করেন। এর আগে প্রথম ইনিংসে ২৩৮ রানে অলআউট হয় ঢাকা মেট্রো।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top