উন্নয়নশীল দেশের দরিদ্র মানুষের কাছে বিমান ভ্রমণ শুধু বিলাসিতাই নয় রীতিমতো স্বপ্নের ব্যাপার। তবে সুবিধাবঞ্চিত এসব মানুষের বিমানে চড়ার স্বপ্ন সত্যি করেছেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলট বাহাদুর শাহ গুপ্ত। এক ডলারের কম খরচেই এসব মানুষ বিমানে উঠে দেখতে পারবেন কীভাবে বিমান চলে। বিমান ভ্রমণের রীতিনীতি সম্পর্কে বিনামূল্যে প্রশিক্ষণও দেন তিনি।
কম খরচের বিমানে ঘুরে দেখার এই অভিনব অভিজ্ঞতা পেতে যেতে হবে ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠের ঐ স্থানে। নির্দিষ্ট মূল্যের টিকেট কেটে লাইনে দাঁড়িয়ে বিমানে উঠতে হবে। বিমান ভ্রমণে যাত্রীদের যে অভিজ্ঞতা হয় এখানেও তাই হবে। তবে পার্থক্য একটাই এই বিমান আকাশে উড়বে না।-বিবিসি

