খালেদা জিয়া ধ্বংসের রাজনীতির করেন: মতিয়া

S M Ashraful Azom
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া শুধু ষড়যন্ত্র আর ধ্বংসের রাজনীতি করেন তাই তার ডাকে আজ আর মানুষ আসে না।’
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে ৪০ দিনব্যাপী কর্মসূচির সমাপনি দিন বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে ঢাকা মহানগর আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
 
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জগনাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ড. মীজানুর রহমান, মহানগরের মুকুল চৌধুরী, শেখ বজলুর রহমান, হাজী মোহাম্মদ সেলিম, আওলাদ হোসেন, শাহে আলম মুরাদ প্রমুখ। সভাপতিত্ব করেন মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ ও পরিচালনা করেন আবদুল হক সবুজ। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top