‘দর্শকদের নাটক দেখা নিয়ে কারও মাথা ব্যথা নেই’

S M Ashraful Azom
মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়া। সামনে কোরবানি ঈদ উপলক্ষে চলতি সময়ে ব্যস্ততা চলছে মূলত ঈদের বিশেষ ্ননাটকগুলো নিয়ে। এরইমধ্যে কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন পিয়া।
 
বর্তমানে শ্রীমঙ্গলে ‘থিম ইন প্র্যাকটিক্যাল’ শিরোনামে ঈদের একটি নাটকের শুটিং করছেন তিনি।
 
এছাড়াও ‘হাই হিল’ ও ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ নাটক দু’টির শুটিং শেষ হয়েছে সম্প্রতি। ঈদে রেকর্ডসংখ্যক নাটক, নাটকের মান ও দর্শক প্রতিক্রিয়া প্রসঙ্গে পিয়া বলেন, ‘সময়ের সাথে সাথে প্রতিযোগিতা বাড়বে এটাই স্বাভাবিক। আর যেহেতু কাজ বেড়েছে বাজেট কমেছে তাই অনেক সময় গল্প ভালো হলেও তা পর্দায় ঠিকভাবে তুলে ধরা যাচ্ছে না। আর ঈদে দর্শকরা নাটক দেখেন কিন্তু বিজ্ঞাপনের অভিযোগটা বরাবরই শোনা যায়। মূলত আমাদের পরিকল্পনার অভাব, দর্শকদের নাটক দেখা নিয়ে কারও মাথা ব্যথা নেই। যে যার মতো কাজ করে যাচ্ছি।’ এ বছরের শেষে পিয়া ইতালি যাচ্ছেন ‘দ্য ওয়ান মডেল’ নামে একটি আন্তর্জাতিক মডেল এজেন্সিতে কাজে করার জন্য।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top