রক্ষণভাগকেই দুষলেন বাংলাদেশ কোচ

S M Ashraful Azom
জর্ডানের বিপক্ষে ৪-০ গোলে হারের কারণে হিসেবে রক্ষণভাগকেই দুষলেন বাংলাদেশের কোচ লুডভিক ডি ক্রুইফ। খেলা শেষে সংবাদ সম্মেলনে ক্রইফ বলেছেন, ‘আসলে এমন সব ভুল করেছে ছেলেরা যেটার কোনো ব্যাখ্যা নেই।’
নিজের খেলোয়াড়দের সমালোচনা করে ক্রুইফ বলেন, ‘ডিফেন্ডার মিশু, ইয়াসিন, রাজু ক্লান্ত;  ইয়ামিন মুন্না ৯০ মিনিট খেলতে পারে না। ওরা সাইড লাইনে এসে বলে সরি কোচ।’
প্রচণ্ড বিরক্তি নিয়ে কোচ বলেন, ‘আমি ম্যাচের আগে যা বলে দেই। মাঠে নেমে গুলিয়ে ফেলে। ইয়াসিনকে বলেছিলাম বল পেলে পোস্টের ভেতরে রাখবে। সে এবারও বাইরে মারলো। আমি সত্যিই বুঝতে পারি না্ আমি কি বুঝাই ওরা কি বুঝে।’ এমিলি প্রসঙ্গে ক্রুইফের মন্তব্য,‘ফিনিশিংয়ের অভাব।’ 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top