মুন্সীগঞ্জ জেলে নারী হাজতি ‘ধর্ষিত’

S M Ashraful Azom
মুন্সীগঞ্জ জেলা কারাগারে এক হাজতি নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতার পিতা মো. ফজল খান লিখিতভাবে এই অভিযোগ করেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিরাজদিখান থানার ১৩ (৫) ১৪ নম্বর মামলায় এই নারী কারাগারে বন্দী রয়েছে। কিন্তু জেলখানাটির মেঘনা ভবনের ২ নম্বর ওয়ার্ডে সাজাপ্রাপ্ত সাবেক বিডিআর সদস্য গজারিয়ার মো. হাসান (৩৫) নামের এক কয়েদি এই নারীকে ধর্ষণ করেছে। অভিযোগে উল্লেখ করা হয় এই অপকর্মে সহায়তা করেছে মহিলা কারারক্ষী আমেনা বেগম ও ভারপ্রাপ্ত হাবিলদার রোকন।

অভিযোগে উল্লেখ করা হয়, জেলখানায় মেয়েকে দেখতে আসলে বিষয়টি জানতে পেরে কর্তৃপক্ষকে অবগত করা হয়। পরে আদালতে আসার পর বিষয়টি ঐ নারী তার মাকেও সব খুলে বলে। পরে ঘটনাটি জেল কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবগত করলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে মহিলা ওয়ার্ডে কেউ প্রবেশ করতে পারে না। যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি পাঁচ বছরের সাজাপ্রাপ্ত। অভিযোগকারী জানান, জেলারকে জানানোর পরও কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না।

জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেন্ট্রাল জেলের আইজিকে (প্রিজন) লিখিত এই অভিযোগ দেয়া হয়েছে

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top