নেপালের
কেবল টিভি অপারেটররা জানিয়েছেন তারা ভারতের টেলিভিশন চ্যানেল সম্প্রচার
বন্ধ করে দেবেন। অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ
পুত্তলিকা নিয়ে একদল বিক্ষোভকারী রাজধানী কাঠমুন্ডুতে বিক্ষোভ প্রদর্শন
করেছেন। বিক্ষোভকারীরা প্রতিবেশী ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ও
আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তারের অভিযোগ এনেছেন।
নেপালের
কেবল অপারেটর ফেডারেশনের সাধারণ সম্পাদক সুনিল কুমার লামা জানিয়েছেন
মঙ্গলবার সকাল ১০ টা থেকে তারা ভারতের টিভি চ্যানেলগুলো দেখানো বন্ধ করে
দিবেন। অর্থনৈতিক অবরোধের প্রতিবাদ হিসেবে তারা এই পদক্ষেপ নিচ্ছেন বলে
দাবি করেন সুনিল কুমার লামা। সূত্র: রয়টার্স

